বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বায়তুল মোকাররম এলাকায় হেফাজতের বিক্ষোভ

  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৭.০২ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারী সংস্কার কমিশন বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে মসজিদের উত্তর পাশে এই বিক্ষোভ শুরু হয়। হেফাজতের ঢাকা মহানগর শাখার আয়োজনে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশ থেকে হেফাজতের পক্ষ থেকে এসময় চারটি দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল; শাপলা চত্বর ও জুলাইসহ সব গণহত্যার বিচার নিশ্চিত করা; হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার; ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ‘গণহত্যা’ বন্ধ করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com