ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

র‌্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে’

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব হেডকোয়ার্টারে র‌্যাব ফোর্সেসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

র‌্যাবকে আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে কাজ করতে হবে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার এবং পুনর্গঠনে কাজ করছে। আশা করি, জনগণ শিগগিরই এর সুফল ভোগ করবে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, র‍্যাবকে যখন থেকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিশেষ করে প্রতিপক্ষকে দমন ও নিপীড়নের স্বার্থে ব্যবহার করা শুরু হয়, তখন থেকে বাহিনীটির বিরুদ্ধে গুম, খুনসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। যা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তাই র‍্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।

সাম্প্রতিক সময়ে র‍্যাব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলেও এ সময় উপদেষ্টা জানান।

র‍্যাবের মহাপরিচালক (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমানের স্বাগত বক্তৃতায় শুরু হওয়া অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, আইজিপি বাহারুল আলমসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

র‌্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে’

আপডেট সময় ০৮:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫