ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

শ্রমিককে বাদ রেখে নতুন বাংলাদেশ নয়’

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে
সিএনএমঃ

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে আয়োজিত সমাবেশে নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জোর দাবি জানিয়েছেন শ্রমিকরা। তাদের বক্তব্য—শ্রমিকের অধিকার শুধুই মে দিবসের স্লোগানে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটি নিশ্চিত করতে হবে বছরের প্রতিটি দিন।

বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে শ্রমিকরা প্রেস ক্লাব এলাকায় জমায়েত হন। পৃথক পৃথক সমাবেশে তারা বলেন, “শুধু স্লোগান আর শোভাযাত্রায় আমাদের অধিকার আসবে না। বাস্তব পরিবর্তন দরকার।’

শ্রমিকদের অভিযোগ, প্রতি বছর মে দিবসে অধিকার নিয়ে কথা হলেও সারাবছর কেউ তাদের পাশে থাকে না। সময়মতো বেতন-বোনাস না পাওয়া, অতিরিক্ত কর্মঘণ্টা, নিরাপত্তাহীন কর্মপরিবেশ, এবং নারীদের যৌন হয়রানির মতো বিষয়গুলো এখনো বহাল তবিয়তে চলছে।

একজন নারী শ্রমিক বলেন, ‘আমরা মাস শেষে বেতন পাই না সময়মতো, বোনাসও ঠিকঠাক দেই না। এরপরও চুপ থাকতে হয়।’

আরেকজন শ্রমিক বলেন, ‘নারীদের জন্য ৬ মাস মাতৃত্বকালীন ছুটি আমাদের মৌলিক দাবি। কিন্তু এখনো সেটা বাস্তবায়ন হয়নি।’

‘শ্রমিককে বাদ রেখে নতুন বাংলাদেশ নয়’
শ্রমিকরা বলেন, রাষ্ট্রের উন্নয়ন যদি শ্রমিক নিপীড়নের মাধ্যমে হয়, তাহলে তা টেকসই হবে না। তাদের দাবি, নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের বাদ দিয়ে নয়, বরং তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করেই অগ্রসর হতে হবে।

এক শ্রমিক নেতা বলেন, ‘যারা দিনরাত কাজ করে দেশ গড়ে, তাদের যদি অধিকার না মেলে, তাহলে উন্নয়ন কার জন্য?’

শ্রমিকরা আরও বলেন, কেবল প্রতিশ্রুতি দিয়ে নয়, সরকারের উচিত বাস্তব পদক্ষেপ গ্রহণ করা। কর্মক্ষেত্রে নিরাপত্তা, সময়মতো বেতন, মাতৃত্বকালীন ছুটি, যৌন হয়রানি প্রতিরোধসহ শ্রমিকদের মৌলিক দাবিগুলো নিশ্চিত করতে হবে এখনই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

শ্রমিককে বাদ রেখে নতুন বাংলাদেশ নয়’

আপডেট সময় ০৪:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫