ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৫৪ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন ওরফে জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল মঞ্চে গ্রেনেড ছোড়ার কথা স্বীকার করেছে। এছাড়া ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদে প্রশিক্ষণ নিয়ে হামলায় অংশ নেয় বলেও জানায় সে।

গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেশের ইতিহাসে নৃশংস এক হামলার ঘটনা ছিল ২০০৪ সালের ২১ আগষ্ট। সেই সময়ের বিরোধী দলের নেতা শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হন আইভি রহমানসহ ২৩ জন, আহত হন অনেকে।এই ঘটনায় আদালতের রায়ে দণ্ডিত হন মোট ৩৬ জন। তাদের মধ্যে পলাতক আছেন ১৯ জন। তাদেরই একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইকবাল। র‌্যাব জানায় সোমবার রাত ৩টায় দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

র‌্যাব বলছে, ২০০৩ সালে জঙ্গি নেতা মুফতি হান্নানের সংস্পর্শে আসে ইকবাল। এর আগে ঝিনাইদহে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে পরবর্তীতে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদে প্রশিক্ষণ নিয়ে হামলায় অংশ নেয় বলেও জানায় র‌্যাব। ২১ আগষ্ট গ্রেনেড হামলার পর চার বছর দেশেই আত্মগোপনে ছিল ইকবাল ওরফে জাহাঙ্গীর। ২০০৮ সালে সে মালয়েশিয়ায় পালিয়ে যায় বলে জানায় র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
র‌্যাবের মহাপরিচালক বলেন, তাকে প্রাথমিকভাবে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে এইচএসসি পাস। স্কুল কলেজ থেকেই ছাত্রদলের সাথে যুক্ত। মুফতি হান্নানের নির্দেশে সে ২১ আগস্ট সরাসরি গ্রেনেড হামলার সাথে যুক্ত ছিলো।

র‌্যাব মহাপরিচালক আরও জানান, ২০০১ সালে তার চিন্তা-চেতনায় পরিবর্তন আসে এবং সে হরকাতুল জিহাদ বাংলাদেশের সঙ্গে যুক্ত হন। সে মুফতি হান্নানের সংস্পর্শে আসে ২০০৩ সালে। তখন থেকে জঙ্গি প্রশিক্ষণ নিতে শুরু করে। মুফতি হান্নান ও হুজি–বির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতার সংস্পর্শে এসেছিলো সে। তাদের সঙ্গে বিভিন্ন গোপন বৈঠকেও অংশ নেয়। মুফতি হান্নানের নির্দেশেই ২১ আগস্ট গ্রেনেড হামলায় অংশ নেয় এবং মঞ্চ লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হওয়ায় ২০২০ সালে দেশে ফিরতে বাধ্য হয় ইকবাল। চেষ্টা করছিলো নতুন করে জঙ্গিদের সাথে যোগাযোগ স্থাপনে।

মালয়েশিয়ায় সে সেলিম ছদ্মনাম ধারণ করে অবস্থান করছিলো বলেও জানান র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল গ্রেফতার

আপডেট সময় ১২:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১