বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সাবেক প্রতিমন্ত্রীর কোটি টাকার গাড়িসহ আটক ২

  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫, ৬.৩৫ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের মালিকানাধীন একটি বিলাসবহুল গাড়ি আটক করেছে লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৬ জুন) ভোরে উপজেলার কাকিনা এলাকায় স্থানীয়দের সহায়তায় গাড়িটি জব্দ করা হয়। এসময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপির ছেলের জন্য ঢাকায় ঈদ সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেছিল গাড়িটি। ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের হতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা পিছু ধাওয়া করলে কালীগঞ্জের কাকিনা পেট্রল পাম্প এলাকায় গিয়ে গাড়িটি থামাতে বাধ্য হয়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়ির চালক ও তার সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, গাড়িটির মালিকানা, পরিবহন করা সামগ্রীর ধরন ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। আপাতত গাড়িটি জব্দ করা হয়েছে এবং দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com