ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

‘বিএনপির নেতাকর্মীদের ওপর বেপরোয়া হামলায় মেতেছে আ. লীগ’

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ফেনীর পাঁচগাছিয়াতে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বিএনপির নেতাকর্মীদের ওপর বেপরোয়া হামলা ও খুন, জখমে মেতে উঠেছে আওয়ামী গুন্ডাবাহিনী।

আজ সোমবার (১৪ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণের সময় ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য রবিউল ইসলাম মেম্বারের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে আওয়ামী ক্যাডাররা। এ ধরনের কাপুরুষোচিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, সারা দেশে আওয়ামী একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য এবং রাষ্ট্রক্ষমতা দীর্ঘস্থায়ী করার মনোবাসনায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বর্তমান শাসকগোষ্ঠী। শহর থেকে গ্রাম সর্বত্রই আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানীতে দেশবাসী এক ভীতিকর অবস্থার মধ্যে বসবাস করছে। বিএনপির নেতাকর্মীদের ওপর যে তাণ্ডবলীলা চালিয়েছে তাতে আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর একটি রাজনৈতিক দল।

আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে সরে না দাঁড়ানো পর্যন্ত এদেশের মানুষের হরণকৃত নাগরিক স্বাধীনতা ফিরে আসবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

‘বিএনপির নেতাকর্মীদের ওপর বেপরোয়া হামলায় মেতেছে আ. লীগ’

আপডেট সময় ০৫:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২