ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যুদ্ধবিধ্বস্ত দেশ লেবানন থেকে স্বেচ্ছায় আরও ৫৭ জন বাংলাদেশি দেশে ফিরছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বার্তায় জানায়, যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে কিউআর ৬৪০ ফ্লাইটে ৫৭ জন বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি খরচে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এখন পর্যন্ত ১৮টি ফ্লাইটে মোট ১ হাজার ১৯৯ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।

লেবাননে চলমান যুদ্ধাবস্থায় দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের সরকার নিজ খরচে ফেরত আনবে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই প্রবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে বার্তায় জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন

আপডেট সময় ০৬:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫