ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেয়েই সাংবাদিকদের ওপর চড়াও সেই চিকিৎসক

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জামিন পেয়ে সাংবাদিকদের ওপর চড়াও হলেন শিশুর ভুল চোখে চিকিৎসা করা ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. সাহেদারা বেগম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাকে জামিন দেন। এরপর তাকে নির্ধারিত আদালত থেকে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সাংবাদিকরা তার ছবি তুলতে যান। এসময় তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। তার সঙ্গে থাকা বাংলাদেশ আই হাসপাতালের কর্মীরা সাংবাদিকদের নানা কটূক্তি করতে থাকেন। তারা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। সাংবাদিকদের উদ্দেশ করে ভুয়া,  ভুয়া বলেন। আবার কেউ বলেন মিডিয়া ব্যবসায়ী।

তারা সেখানে উপস্থিত সাংবাদিকদের ছবি তোলেন ও ভিডিও করে নিয়ে যান।

পরে সাংবাদিকদের সঙ্গে তাদের কয়েকজন কথা বলেন। তারা ডা. সাহেদারা বেগমককে একজন পরোপকারী চিকিৎসক হিসেবে দাবি করেন। মামলাটি ভুয়া বলে দাবি করেন।

এরআগে বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশুর বাবা মাহমুদ হাসানের দায়ের করা মামলায় অভিযুক্ত নারী চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব-ইন্সপেক্টর সাইফুল আলম ডা. সাহেদআরাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখে।  পরে আদালত তার জামিনের আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জামিন পেয়েই সাংবাদিকদের ওপর চড়াও সেই চিকিৎসক

আপডেট সময় ০৬:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫