ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই যাত্রীর পায়ুপথ থেকে ডিম্বাকৃতির ছয়টি সোনার পেস্ট উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথ থেকে ডিম্বাকৃতির ছয়টি সোনার পেস্ট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক হিসাবে এসব বস্তুর ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানান।

তিনি জানান, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে ঢাকায় আসেন মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদ। পরে তাঁদের তল্লাশি করে পায়ুপথে লুকানো এসব বস্তু উদ্ধার করা হয়। প্রত্যেকের কাছ থেকে তিনটি করে মোট ছয়টি বস্তু পাওয়া যায়।

এনবিআর কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া পেস্টের মধ্যে প্রকৃত সোনার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে সেগুলোর বিশুদ্ধ সোনার ওজন ও প্রকৃত মূল্যও নির্ধারণ করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হওয়ায় এবং আলামতের যথাযথতা সংরক্ষণের স্বার্থে বস্তুগুলো অবিকৃত রাখা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলোতে থাকা বিশুদ্ধ সোনার পরিমাণ ও প্রকৃত মূল্য জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

দুই যাত্রীর পায়ুপথ থেকে ডিম্বাকৃতির ছয়টি সোনার পেস্ট উদ্ধার

আপডেট সময় ০৮:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬