ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুর উপজেলা যুবলীগ নেতা রেজবি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতা খান রেজবি সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি ফেরিঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খান রেজবি সাব্বির পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি রাজাপুর উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ভান্ডারিয়া থানা পুলিশ জানায়, খান রেজবি সাব্বিরের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় চরখালি ফেরিঘাট এলাকায় তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাব্বিরের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

রাজাপুর উপজেলা যুবলীগ নেতা রেজবি গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬