ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চায়ের দোকান থকে অস্ত্র উদ্ধার, আটক-৩

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

সিএনএমই

পটুয়াখালীর বাউফলে চায়ের দোকান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।  এসময় দোকানীসহ মোট ৩ জনকে আটক করেছে বাউফল পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত  রাত ১০ টার দিকে দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সিরপুল এলাকার ওয়ালিল উল্লাহ (২৬) নামের আটক ব্যক্তির দোকানের ক্যাশবাক্স থেকে পুরোনো রিভলবার সাদৃশ্য এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

আগ্নেয়াস্ত্র যাচাই-বাছাই করার জন্য সিআইডি এক্সপার্টকে খবর দেয়া হয়েছে।

আটক ওয়ালিল উল্লাহ দাসপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থানা মুশলিমপাড়া গ্রামের আবুল কাশেম চৌকিদারের ছেলে। আটক অপর দুজনও একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দু’জন সন্দেহভাজন ইয়াবা বহকারী ওই চায়ের দোকানে ছিলেন। তাদের তল্লাশী করে ইয়াবা উদ্ধার হলে পরে দোকানেও তল্লাশী চালায় পুলিশ। তখন দোকানের ক্যাশবাক্স খুললে আগ্নেয়াস্ত্র’র মতই দেখতে অস্ত্রটি উদ্ধার করা হয়। দোকানদারসহ ওই দু’জনকেও আটক করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, থানা পুলিশ শতভাগ নিশ্চিত হয় উদ্ধারকৃত বস্তুটি আগ্নেয়াস্ত্র নাকি কোনো খেলনা পিস্তল। তবে মেটালের তৈরি বস্তুটি বেশ পুরোনো। আমরা যাচাই-বাছাই করতেছি এবং সকালে সিআইডি এক্সপার্ট টিম পরীক্ষা করবে। তারপরে এবিষয়ে নিশ্চিত ভাবে বলা যাবে। আটক সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

চায়ের দোকান থকে অস্ত্র উদ্ধার, আটক-৩

আপডেট সময় ০১:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫