ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

কীটনাশক পানে এক সংবাদকর্মীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বরিশালের উজিরপুরে কীটনাশক পানে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন চক্রবর্তী (৩২) নামের ওই সংবাদকর্মীর মৃত্যু হয়।
শাওন চক্রবর্তী উজিরপুর উপজেলার পূর্ব বামরাইল গ্রামের কুটিশ্বর চক্রবর্তীর ছেলে। তিনি (শাওন) উজিরপুর পৌর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলা পুরোহিত কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আর্থিক দৈন্যতায় এক ছেলে সন্তানের জনক শাওন চক্রবর্তী বেশ কয়েকদিন থেকে চরম হতাশাগ্রস্ত ছিলেন।
গত কয়েকদিন আগে নিজের ফেসবুক আইডি থেকে শাওন তার আত্মহত্যার জন্য পরিবারের কেউ দায়ী নয়; তার শিশু ছেলের ভবিষ্যত নিয়ে চরম হতাশাগ্রস্ত মর্মে একটি পোস্ট করেন।
বিষয়টি সবার নজরে আসার পর তাকে পরিবারের সদস্য ও সহকর্মীরা অনেক বোঝানোর পর ফেসবুক পোস্টটি ডিলেট করা হয়।
এরপর শনিবার (২১ জুন) দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে শাওন চক্রবর্তী কীটনাশক পান করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রোববার ভোরে তার মৃত্যু হয়।
শাওন চক্রবর্তীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে সহকর্মী, এলাকাবাসী ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কীটনাশক পানে এক সংবাদকর্মীর মৃত্যু

আপডেট সময় ০৭:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫