ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে পৌঁছেছেন রাশিয়া-ইউক্রেনের আলোচকরা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

মাসব্যাপী যুদ্ধের অবসানের লক্ষ্যে আজ বৈঠক বসবেন রাশিয়া ও ইউক্রেনের আলোচকরা। ইতোমধ্যেই দুই দেশের কর্মকর্তারা ইস্তাম্বুলে পৌঁছেছেন।

তুরস্কের বেসরকারি সংবাদ সংস্থা আইএইচএ’র বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী দেশ দুটির মধ্যে মুখোমুখি আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে কখন বা কোথায় এই বৈঠক হবে তা জানা যায়নি।

এর আগে মঙ্গলবারের (২৯ মার্চ) নির্ধারিত বৈঠকের আগেই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ন্যাটো ইস্যুতে নিজেদের নিরপেক্ষতা ঘোষণা করতে এবং দেশটির পূর্বে অবস্থিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকার বিষয়ে একটি সমঝোতা বিবেচনা করার জন্য প্রস্তুত ইউক্রেন।

জেলেনস্কি বলেন, আমি বুঝতে পারি যে রাশিয়াকে সম্পূর্ণরূপে ইউক্রেন ছেড়ে যেতে বাধ্য করা অসম্ভব। এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। আমি এ বিষয়ে উদ্বিগ্ন।

জেলেনস্কি যোগ করেন, যুদ্ধ শেষ করার একমাত্র উপায় ছিল রাশিয়ার নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক। কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তা আগেই খারিজ করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

তুরস্কে পৌঁছেছেন রাশিয়া-ইউক্রেনের আলোচকরা

আপডেট সময় ১০:৫৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২