ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের কাছ থেকে ‘শোল্ডার ফায়ার্ড’ প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে ইরান

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

চীনের কাছ থেকে ৪০০টির বেশি ‘শোল্ডার ফায়ার্ড’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে ইরান। এসব প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে পৌঁছাতে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নিজেদের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে তেহরান এই উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ‘শোল্ডার ফায়ার্ড’ বা কাঁধ থেকে নিক্ষেপযোগ্য এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আকাশে থাকা যুদ্ধবিমান ও ড্রোন মোকাবিলায় ব্যবহৃত হতে পারে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, চীনের সঙ্গে ইরানের ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় ইরান ৩০০ থেকে ৪০০টি কিউডব্লিউ-১২ (QW-12) এবং এফএন-১৬ (FN-16) ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম (ম্যানপ্যাডস) সংগ্রহ করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর এটি ইরানের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার অন্যতম বড় উদ্যোগ। সংঘাতের সময় ইরানের পর্যাপ্ত ও কার্যকর আকাশ প্রতিরক্ষা সক্ষমতার ঘাটতি দেশটির সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় দুর্বলতা তৈরি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রয়টার্স জানায়, এসব প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহে ইরান হংকংভিত্তিক জংকিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। একটি সূত্রের দাবি, প্রতিষ্ঠানটি ইরানি কর্তৃপক্ষ ও চীনা সরবরাহকারীদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

তবে রয়টার্সের এই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে চীন। অস্ত্র সরবরাহের সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে চীনের মতো পাকিস্তানও এ বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

চীনের কাছ থেকে ‘শোল্ডার ফায়ার্ড’ প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে ইরান

আপডেট সময় ০৪:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬