ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

পৌরসভার কর্মচারীকে কুপিয়ে মারলেন যুবলীগ নেতা

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

জমিজমা নিয়ে বিরোধের জেরে পাবনার সুজানগর পৌরসভার কর্মচারী আলামিন হোসেনকে (২৮) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জুয়েল রানা নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই রজব আলী (৪০) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ মার্চ) দুপুরে সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন সুজানগর পৌরসভার রাধানগর মহল্লার মৃত আব্দুস সাত্তার প্রামানিকের ছেলে। তিনি সুজানগর পৌরসভার টিকাদানকারী পদে কর্মরত ছিলেন। হত্যায় অভিযুক্ত জুয়েল রানা সুজানগর পৌর যুবলীগের সভাপতি।

স্থানীয়রা জানান, দুপুরে পাবনা আদালত থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন দুই ভাই আলামিন ও রজব। পথিমধ্যে সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে যুবলীগ নেতা জুয়েল ও তার লোকজন তাদেরকে অটোরিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। আহত রজব আলীকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারেরর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

পৌরসভার কর্মচারীকে কুপিয়ে মারলেন যুবলীগ নেতা

আপডেট সময় ০৫:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২