ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ কার্যালয়সহ ২৫ বাড়িতে ভাংচুর, নেতাকর্মীরা এলাকাছাড়

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ৩৪৬ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

নির্বাচন পরবর্তী সহিংসতায় পটুয়াখালীর বাউফলে সাংবাদিক এবং নৌকা সমর্থকদের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নৌকার ৫ শতাধিক কর্মী-সর্মথক।

গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতভর নাজিরপুর-তাঁতেরকাঠি ইউপি উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম মহসিনের সমর্থকরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন নৌকা সমর্থকরা।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৫ ভোটে নৌকা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ফারুককে হারিয়ে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (চশমা) এসএম মহসিন। রাত ৬টার দিকে ফলাফল ঘোষণার পর থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে তাণ্ডব শুরু হয়। রাতে আওয়ামী লীগের অফিসসহ ২৫ নৌকা সমর্থকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. আনসার উদ্দিন খানের ঘর ভাংচুরের স্বীকার হয়েছে। কোপানো হয়েছে তার ঘরের চারপাশের টিনের বেড়া। রেহাই পায়নি রান্না ঘরের হাড়ি-পাতিলও।

কচুয়া গ্রামের বাসিন্দা ও ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রিয়াদুল ইসলাম বাবু বলেন, আমার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আমি এবং আমার পরিবারের সদস্যরা বাড়িতে যেতে পারছি না।

বাউফল প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জি এম ফোরকান বলেন, আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের তাণ্ডবে আমার বসতঘর তছনছ হয়ে গেছে ।

এ বিষয়ে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী এস.এম মহসিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি মো. আল-মামুন বলেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মাঠে কাজ করছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আ.লীগ কার্যালয়সহ ২৫ বাড়িতে ভাংচুর, নেতাকর্মীরা এলাকাছাড়

আপডেট সময় ০৯:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২