ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ হাজার ইয়াবাসহ আটক ৪

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে র‍্যাব-৬। শুক্রবার (৭ আগস্ট) সকালে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (৮ আগস্ট) র‍্যাব-৬-এর মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭) ও তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মারিয়াম (২০) এবং আয়শা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর ইয়াবাসহ তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‍্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৪ হাজার ইয়াবাসহ আটক ৪

আপডেট সময় ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬