সিএনএমঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী খড়মপুর কেল্লা শাহ মাজারে আগামী ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হযরত শাহ পীর কল্লা রহ. ওরফে কেল্লা শাহের বার্ষিক ওরশ।
১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা সাত দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে। ওরশকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-আশেকান ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ।
ওরশ উপলক্ষে মাজার প্রাঙ্গণে আয়োজন করা হবে ওয়াজ মাহফিল, জিকির, দোয়া ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি। এসব আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা খড়মপুর মাজারে ছুটে আসবেন।
ওরশকে কেন্দ্র করে মাজার এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগত ভক্তদের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শনিবার (৮ আগষ্ট) সকালে এক সংবাদ সম্মেলনে খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির পক্ষ থেকে সাত দিনব্যাপী ওরশের আয়োজনের বিষয়টি জানানো হয়।
এ সময় ওরশে আগত ভক্ত-আশেকানদের শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় পরিবেশে আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রতিবছরই কেল্লা শাহ মাজারের ওরশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এবারও ব্যাপক জনসমাগম হবে বলে আশা করছে মাজার পরিচালনা কমিটি।
Reporter Name 
























