ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

খুলনার নগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬।

গতকাল শুক্রবার র‌্যাব এক  অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আটক করে।

আটক ২ জন হলেন নাজিম ওরফে নাদিম (৩০) ও মো. মাসুদ রানা (৩৭)।

র‌্যাব-৬ সূত্র জানায়, আটকের পর লবণচরা এলাকায় নাদিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেয়া তথ্য মতে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটকরা অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম বলেন, আটক ২ আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলা শেষে উদ্ধার অস্ত্র ও গুলিসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আটক ২

আপডেট সময় ০৩:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬