ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭৩০ পিস ইয়াবা, ককটেইল ও দেশীয় অস্ত্রসহ আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিএনএমঃ
ঢাকার কেরানীগঞ্জ এলাকা হতে প্রায় ২ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ৭৩০ পিস ইয়াবা, ককটেইল ও দেশীয় অস্ত্র’সহ ০২ জন আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
শনিবার (৮ আগষ্ট) কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা, ককটেইল ও দেশীয় অস্ত্র’সহ ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আনুমানিক ২,১৯,০০০/- (দুই লক্ষ উনিশ হাজার টাকা) বাজার মূল্যের ৭৩০ (সাতশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৬ (ছয়) টি ককটেইল’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মোঃ আরিফ হোসেন (৩৫), পিতা-আঃ বারেক, সাং-বিক্রমপুর সাং-বিক্রমপুর উত্তর সালামত, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ ও ২। মোঃ মোবারক (১৯), পিতা- সিরাজ সিকদার, সাং-বিক্রমপুর কলিকাতা ভুট্টা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র, পাঁচটি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৪২০০/- (চার হাজার দুইশত টাকা) উদ্ধার করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার কেরাণীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা, ককটেইল এবং অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৭৩০ পিস ইয়াবা, ককটেইল ও দেশীয় অস্ত্রসহ আটক ২

আপডেট সময় ০৯:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬