ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি দল। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ ফেব্রুয়ারী) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) জানান, গ্রেপ্তারকৃতরা হলো মোর্শেদ ওরফে হাড্ডি মোর্শেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও রাসেল। গ্রেপ্তারে সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত একটি বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকার, লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ১৮ লাখ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্রপাতি, চাপাতি, চাকু ও রেঞ্চ উদ্ধার করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা গোপনে গ্রিল কেটে গৃহে প্রবেশ করে বসবাসরত ব্যক্তিদের হাত পা বেঁধে ডাকাতি করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর হাতিরঝিল থানা এলাকার একটি বাসায় এবং ৮ ডিসেম্বর মিরেরবাগ এলাকার একটি বাসায় গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনা দুটিতে লাইসেন্সকৃত বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকারসহ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় হাতিরঝিল থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১