ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

টিকা নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৫২ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় করোনাভাইরাসের টিকা নিলেন। টিকা নেয়া শেষে তিনি সকলকে কোনো প্রকার গুজবে কান না দিয়ে করোনাভাইরাসের টিকা নিতে আহ্বান জানান।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া দেশের আপামর জনসাধারণ ও সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনা টিকা নেয়ার সুব্যবস্থা করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সকল সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকাদান কার্যক্রম শুরুর প্রথম ধাপে গতকাল (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট ২৬টি টিকাদান কেন্দ্রে সর্বমোট ১৮ হাজার ২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গসহ অন্যান্য অসামরিক ব্যক্তিবর্গকে টিকাদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

টিকা নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ

আপডেট সময় ১১:২৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১