ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মহসিন খানের আত্মহত্যার ৫০টি ভিডিও সরানো হয়েছে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে

মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের ফেসবুক লাইভে আত্মহত্যার ভিডিওর ৫০টি লিংক অপসারণ করেছে বিটিআরসি। হাইকোর্টের আদেশে এসব লিংক সরানো হয়েছে।

এছাড়া আরও ২০০টি লিংক শনাক্ত করা হয়েছে। রাতের মধ্যেই সেগুলো অপসারণ করা হবে। বৃহস্পতিবার রাতে বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার রেজা ই রাকিব বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে হাইকোর্ট ওই ব্যক্তির আত্মহত্যার ভিডিও ছয় ঘণ্টার মধ্যে অপসারণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। ভিডিওটি যেকোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিটিআরসিকে এ বিষয়ে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

বুধবার রাত ৯টার দিকে ধানমন্ডির ৭ নম্বর রোডের একটি বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে নিজে বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন আবু মহসিন খান। ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ওই ব্যবসায়ী সম্পর্কে বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দা ও দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করেন।

ভবনের কেয়ারটেকার মো. গোলাম রাব্বী বলেন, মহসিন খান ওই বাসায় একা থাকতেন। তার বাসায় কোনো কাজের বুয়া বা ড্রাইভার ছিল না। একাই রান্নাবান্না করে একাই থাকতেন। আবার অনেকসময় বাইরে থেকে খাবার আনাতেন। তার একটা প্রাইভেটকার আছে। সেটা তিনি নিজেই ড্রাইভ করতেন।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, নিহতের স্ত্রী-সন্তান অস্ট্রেলিয়া থাকেন। আমরা জানতে পেরেছি ধানমন্ডির বাসায় তিনি একা থাকতেন। ব্যবসা-বাণিজ্যেও লোকসান করেছেন। ২০১৭ সালে ক্যান্সারে আক্রান্ত বলে জেনেছি। এসব কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশ ধারণা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মহসিন খানের আত্মহত্যার ৫০টি ভিডিও সরানো হয়েছে

আপডেট সময় ১০:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২