বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

টেকনাফে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১, ১২.২১ পিএম
  • ৪৬৫ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফের বড়খাল-সংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সাইয়্যদুল। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
কমান্ডার সাইয়্যদুল জানান, ভোরে টেকনাফের সাবরাংয়ের বড়খাল এলাকা-সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। একপর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একটি বস্তাসহ এক ব্যক্তিকে সাঁতার কেটে আসতে দেখেন কোস্টগার্ডের সদস্যরা।
এতে টর্চলাইটের আলো ফেললে বস্তাটি ছেড়ে দিয়ে ওই ব্যক্তি সাঁতরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে পানিতে ভাসমান বস্তাটি জব্দ করা হয়। খুলে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় ১ লাখ ৫ হাজার ইয়াবা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com