ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কনডম টেস্টারে অভিনয় করতে সারা আলী খান ও অনন্যা পান্ডের আপত্তি

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ৪৩২ বার পড়া হয়েছে

কনডম টেস্টারে অভিনয় করতে সারা আলী খান ও অনন্যা পান্ডের আপত্তি

সিএনএম ডেস্কঃ

বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় দুই অভিনেত্রী সারা আলী খান ও অনন্যা পান্ডে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আকর্ষণীয় ছবি পোস্ট করেন। চিন্তাধারাতেও তারা অনেক আধুনিক।
কিন্তু শোনা যাচ্ছে, কনডম টেস্টারের ভূমিকায় অভিনয় করতে আপত্তি জানিয়েছেন তারা।
কনডম টেস্টারদের নিয়ে কমেডি-ড্রামা ঘরানার একটি সিনেমা নির্মাণ করছেন বলিউডের স্বানমধন্য প্রযোজক রনি স্ক্রুওয়ালা। এই সিনেমার জন্য সারা ও অনন্যাকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তারা এতে রাজি হননি। সারা জানিয়েছেন, এই জাতীয় চরিত্রে অভিনয়ের জন্য তিনি তৈরি নন। অন্যদিকে অনন্যার ভাষ্যমতে, এরকম সাহসী চরিত্রে অভিনয়ের দক্ষতা তার এখনো তৈরি হয়নি।

পরবর্তী সময়ে রাকুল প্রীত সিংকে চরিত্রটির জন্য বেছে নেন নির্মাতা। এই অভিনেত্রীও চরিত্রটিতে অভিনয়ের জন্য রাজি হয়েছেন। নাম ঠিক না হওয়া সিনেমাটির জন্য ইতোমধ্যে মৌখিক সম্মতি দিয়েছেন তিনি। বর্তমান করোনা মহামারির কারণে ভারতের সিনেমার শুটিং বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হলেই এই সিনেমার শুটিং শুরু করবেন রাকুল।

কনডম টেস্টারের ব্যাপারটি অনেকের কাছেই অজানা। মূলত, বড় বড় কনডম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো প্রাপ্তবয়স্কদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কনডম তৈরির পর তা তাদের দেওয়া হয়। এরপর এগুলোর কার্যক্ষমতা পরখ করেন কনডম টেস্টাররা। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বাজারে নতুন কনডম নিয়ে আসে প্রতিষ্ঠানগুলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কনডম টেস্টারে অভিনয় করতে সারা আলী খান ও অনন্যা পান্ডের আপত্তি

আপডেট সময় ০৮:১৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১