ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ট্যাংকের গোলাবর্ষণ অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার দেশের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে করার নির্দেশ স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পুলিশসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও প্রস্তুতি চলছে মালয়েশিয়ার জোহর রাজ্যে ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০ ২৭টি ইরানি বিমান সংস্থাসহ মোট ৩৬টি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা রওনক জাহানের জীবনের গল্প ১০ বছরের সাজা নিয়ে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পুলিশসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও প্রস্তুতি চলছে

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে। সব প্রস্তুতি শেষ হলে তফসিল ঘোষণার সময়েই তা প্রকাশ করা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দীন বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পুলিশসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও প্রস্তুতি চলছে। ‘শিগগিরই দেখতে পাবেন। সবকিছু যখন সমাপ্ত হবে, তফসিল ঘোষণার যখন সময় হবে, তখন ঘোষণা হয়ে যাবে।’

তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও একই মান ও গুণগত মান বজায় রেখে আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। এ জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও নির্বাচন কমিশনকে সহযোগিতার বিষয়ে পূর্ণ অঙ্গীকার রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না জানিয়ে সিইসি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আইনে যারা যোগ্য, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন। যারা আইনি বাধার কারণে যোগ্য নন, তারা অংশ নিতে পারবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ট্যাংকের গোলাবর্ষণ অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পুলিশসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও প্রস্তুতি চলছে

আপডেট সময় ০৩:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬