ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

মেহেদি হাসান মিরাজের পারফরম্যান্স নিয়ে ডারউইন টেস্টের তৃতীয় দিন থেকেই অস্ট্রেলিয়ান বিশ্লেষকদের আলোচনা শুরু হয়েছে। টেল-এন্ডারদের সঙ্গে নিয়ে ব্যাট হাতে ৬৫ রানের দারুণ এই ইনিংসের পর বল হাতেও ছিলেন প্রাণবন্ত।

রবিবার (১৬ আগষ্ট) চতুর্থ দিনে খেলতে নেমে বাংলাদেশি এই অলরাউন্ডার নাম লেখালেন আরেকটি ইতিহাসের পাতায়।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন মিরাজ। তার অফ-স্পিন ঘূর্ণি প্যাট কামিন্সের ব্যাটের কানা ঘেঁষে শর্ট ফিল্ডার সাদমান ইসলামের হাতে জমা পড়তেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০তম উইকেটের মাইলফলক পূর্ণ হয়ে গেল। বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে টেস্টের এই মেগা টুর্নামেন্টে ১০০ উইকেট ও ১০০০ রানের ডাবল গড়ার রেকর্ড গড়লেন মিরাজ।

এর আগে এমন কীর্তি আছে কেবল বিশ্বের চার ক্রিকেটারের। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দুই তারকা রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্রিস ওকস ১০০ উইকেট এবং ১০০০ রানের ডাবল পূর্ণ করেছিলেন। এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩২টি ম্যাচ খেলেছেন মিরাজ, যেখানে তার শিকার ১০০ উইকেট এবং ব্যাট হাতে করলেন ১৪৩৬ রান।

আইসিসির এই মেগা টুর্নামেন্টে অবশ্য প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেটের মাইলফলক আগেই পূর্ণ করেছিলেন তাইজুল ইসলাম। উইকেটের সেই মাইফলকে মিরাজ দ্বিতীয় বাংলাদেশি বোলার। চলমান টেস্টের তৃতীয় দিনে অভিজ্ঞ অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথকে বল এবং ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন মিরাজ। আর আজ একে একে তুলে নিলেন অ্যালেক্স ক্যারি, ব্যু ওয়েবস্টার ও কামিন্সের উইকেট।

আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশি এই অলরাউন্ডার এখন পর্যন্ত ৫৯ ম্যাচ খেলেছেন। যেখানে ৩.০৮ ইকোনমিতে মিরাজের শিকার ২২৩ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১৪ বার এবং ম্যাচে ১০ উইকেট তিনবার। আর ব্যাট হাতে ২৪.১৭ গড়ে এই টেলএন্ডার ব্যাটারের রান ২২৯৬।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

আপডেট সময় ১১:৪৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬