ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

দেড় বছরের মেয়েকে গলা কেটে হত্যা করলেন মা!

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • ৪৬০ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধিঃ

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে চেউয়াখালি গ্রামে গলাকেটে দেড় বছর বয়সী নিজের কন্যা শিশুকে নির্মমভাবে হত্যা করেছেন তানিয়া বেগম (৩০) নামের এক মা। এ ঘটনায় পুলিশ তানিয়াকে আটক করেছে।
রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তায়িবা ইসলাম মাওয়া। সে ওই এলাকার রাজমিস্ত্রী সবুজের মেয়ে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, রোববার সকালের দিকে নিজ ঘরে দা দিয়ে গলা কেটে শিশু সন্তানকে হত্যা করে মা তানিয়া বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং তানিয়াকে আটক করে।ওসি এনায়েত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া হত্যার দায় স্বীকার করেছেন। তবে কী কারণে নিজের মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। শিশুটির মা মানসিক ভারসম্যহীন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
ওসি জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

দেড় বছরের মেয়েকে গলা কেটে হত্যা করলেন মা!

আপডেট সময় ০৮:২০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১