ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মজলুম জননেতা মওলানা ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টা ৫৫ মিনিটে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত তার সমাধি প্রাঙ্গণে পৌঁছান তিনি। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।

তিনি ভাসানীর রুহের মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।মন্ত্রিসভার সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন এদেশের গণমানুষের নেতা। তার আপসহীন আদর্শ ও অধিকার আদায়ের সংগ্রাম রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

তিনি বলেন, কৃষকের উন্নয়নের যে স্বপ্ন ভাসানী দেখেছিলেন, তা বাস্তবায়নের লক্ষ্যেই সরকার কাজ করছে এবং এর অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট সময় ০৬:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬