ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ।

বুধবার ( ১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি দেখতে আজ মাঠে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের আমলে অবশ্য বাংলাদেশ ক্রিকেট দল আর মাঠে নামেনি। আজই প্রথম মাঠে নেমেছে।

দুপুর নাগাদ তিনি গিয়ে উপস্থিত হন মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’ খ্যাত শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। তাকে বরণ করে নিতে সেখানে হাজির ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন বিসিবির বাকি পরিচালকবৃন্দ। বিসিবির প্রেসিডেন্ট বক্সে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন জাইমা রহমান। তার সঙ্গে আছেন একসময় খালেদা জিয়ার দেখভালের কাজ করা ফাতেমা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টস জিতে সফরকারী পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। প্রথম ম‍্যাচে সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে ফেরা লিটন দাস ও আফিফ হোসেন। তবে জায়গা হয়নি তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম‍্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কনের। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩৯ ম্যাচ খেলে ৫টি জিতেছে বাংলাদেশ। ৩৪ ম্যাচ জিতেছে পাকিস্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান

আপডেট সময় ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬