ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাবেক দুই উপদেষ্টার গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ
বিদায়ী অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে (বর্তমানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী) গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিল শুরু হয়।
বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘদিন পর মানুষ উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। এজন্য অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে জামায়াত।
তবে কয়েকজন উপদেষ্টা বিএনপির পক্ষে হয়ে কাজ করেছে এবং বিভিন্ন আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সামান্য ভোটের ব্যবধান দেখিয়ে পরাজিত দেখানো হয়েছে বলে দাবি করেন মিয়া গোলাম পরওয়ার।
দেশের কল্যাণে জামায়াত ভোটের ফলাফল মেনে নিয়েছিল, এমন মন্তব্য করেন তিনি। আরও বলেছেন, তবে কয়েকজন উপদেষ্টার বক্তব্যে এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ বিষয়গুলো সামনে আসছে। এতে জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। জনগণকে সঠিক তথ্য দিতে দুই উপদেষ্টাসহ ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে জামায়াত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সাবেক দুই উপদেষ্টার গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬