ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মোহাম্মদপুরে সেনা অভিযানে গ্রেফতার ৫

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান ও সোনা মিয়ার টেক্কি এলাকায় অভিযান পরিচালনা করে দুই তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত মাদককারবারি শাওনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার আরও চার সহযোগীকেও গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার অন্যরা হলেন- আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) ও বেলাল (৩৬)।

এ সময় তাদের কাছ থেকে আটটি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগানের গুলি, একটি চাইনিজ ছুরি, আটটি সামুরাই, পাঁচটি চাপাতি, একটি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ভাঙা ইয়াবা, ৪৭৫ গ্রাম ও ৬০ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন, ৫৮টি বিদেশি কয়েন এবং মাদক পরিমাপের একটি ওজন মেশিন উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা মোহাম্মদপুরের শোনা মিয়ার টেক্কি ও চাঁদ উদ্যান এলাকায় এই বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক তালিকাভুক্ত হত্যা মামলার আসামি শাওন ওই এলাকায় অবস্থান করছিলেন। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রকাশ্যে একজন তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় তাকে শনাক্ত করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল দ্রুত অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করে। একই অভিযানে তার সহযোগী আরও চারজন গ্যাং সদস্যকে আটক করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, শাওন গত বছর প্রকাশ্য দিবালোকে এক তরুণকে ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। তাকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালানো হলেও সে আত্মগোপনে ছিল। অবশেষে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা সম্ভব হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মোহাম্মদপুরে সেনা অভিযানে গ্রেফতার ৫

আপডেট সময় ১২:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬