ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলার আসামি রুবেল গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫) হত্যা মামলার আসামি মো: সাইফুল ইসলাম রুবেল (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী থানাধীন ধোলাই পাড় বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো: সাইফুল ইসলাম রুবেলকে গ্রেফতার করা হয়।
গত ১১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকার সময় রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন শ্যামবাজার এলাকায় মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে ব্যবসায়িক বিরোধের জেরে শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ও মসলা ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫)কে গুলি করে হত্যা করা হয়।
সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা হয়। যার মামলা নং- ০৭, তারিখ- ১১/১২/২০২৫ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং র‌্যাব আসামিদের গ্রেফতারে তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলার আসামি রুবেল গ্রেফতার

আপডেট সময় ০৮:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬