বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ডেমরায় ১,৯৯৫ পিস ইয়াবাসহ আটক ১

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৮.০৮ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর ডেমরায় বিশেষ অভিযান চালিয়ে ১,৯৯৫ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৫২) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করা হলে বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোনাপাড়া শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মো. রাজন (২৮) নামের অপর আসামী পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়।

গ্রেপ্তারকৃত মনির রাজধানীর কদমতলী থানার নুরপুর এলাকার বাসিন্দা ও কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানার দুলালপুর গ্রামের মৃত আ. রহমানের ছেলে। পলাতক রাজন ডেমরার সানারপাড় এলাকার বাসিন্দা ও চাঁদপুরের মতলব উত্তর থানার উত্তর ঢালী কান্দি গ্রামের মোখলেছ প্রধানের ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com