সিএনএমঃ
রাজধানীর শনির আখড়ায় প্রায় ২ লক্ষ ৯৪ হাজার টাকা মূল্যমানের ৯৮০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
শুক্রবার ( ২৩ জানুয়ারি) দুপুরে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া সাকিনস্থ দনিয়া কলেজের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস হতে আনুমানিক ২,৯৪,০০০/- (দুই লক্ষ চুরানব্বই হাজার) টাকা মূল্যমানের মোট ৯৮০ (নয়শত আশি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম শ্যামল চন্দ্র ঘোষ (৬২), পিতা- মৃত হরিপদ ঘোষ, সাং— কালাদি, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।