ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ৬ কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, হেরোইন, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের সদস্যরা আদাবর থানার সুনিবিড় হাউজিং এলাকা এবং মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সুনিবিড় হাউজিং এলাকায় কতিপয় মাদক কারবারি গোপন বৈঠক ও মাদক লেনদেনে জড়িত। এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টায় সেনাবাহিনীর একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মহাবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫) নামের ৬ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯টি সিমকার্ড এবং ২টি বড় ধারালো সামুরাই ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিয়মিত মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেনা দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসার ছাদ দিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
যেসব জিনিস উদ্ধার করা হয়েছে: ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৭৮০ পুরিয়া গাঁজা, ৬০০ গ্রাম গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ১টি মাদকের ওজন মাপার মেশিন, মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা এবং ৫টি সিসিটিভি ক্যামেরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬

আপডেট সময় ১২:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬