সিএনএমঃ
ঢাকার কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্ততিকালে তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ১। আব্দুল হক স্বপন (৫৪),২। মো. আনোয়ার হোসেন (৫৬) ৩। আবুল কালাম আজাদ ওরফে উথান (৫৪)।
গতকাল রবিবার (৪ জানুয়ারি) ভোর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক, একটি ওয়াকিটকি, দুটি প্লাষ্টিকের অস্ত্র এবং এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর ইসলাম সুমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্ততিকালে অভিযান চালিয়ে তিন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ কয়েকটি মামলা রয়েছে।