বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৩.৩৮ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

রবিববার (৪ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। মোবাইল ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবিতে অবরোধ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। তারা অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখারও ঘোষণা দেয়।

কর্মসূচির অংশ হিসেবে- সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীরা কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন। পুলিশ প্রথম দফায় বেলা সাড়ে ১১টার দিকে লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। দুপুর দেড়টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ পুনরায় সড়কে বসে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ ফের লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কয়েকজনকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com