বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার জুয়েল গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫, ৫.০৮ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার মো. জুয়েল শেখকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, র‌্যাব ৪- এর একটি আভিযানিক দল শুক্রবার (৩০ মে) রাতে ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গুদারাঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে মাগুরা জেলার মহম্মদপুর থানা এলাকায় ১২ লাখ ৯৩ হাজার ৫০০ টাকার মালামাল লুট হওয়া ডাকাতি মামলার আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার মো. জুয়েল শেখকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, মাগুরার মহম্মদপুরে গত বছরের ৫ জুন মধ্যরাতে ডাকাত দলের সর্দার মো. জুয়েল এবং আরও ৪ থেকে ৫ জন ডাকাত সদস্য দেশীয় পিস্তল, রামদা, হাসুয়া ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে একটি বাড়ির কাঠের জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। তখন বাড়ির মালিক মো. শরিফুল ইসলামকে (৪৮) দড়ি দিয়ে হাত-পা বেধে চর-থাপ্পর মারে এবং কাপড় দিয়ে মুখ বেধে ফেলে। এরপর ডাকাত সদস্যরা তার স্ত্রীর কানে থাকা স্বর্ণের দুলসহ মোট ১০ ভরি ৯ আনা স্বর্ণের বিভিন্ন স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা, নগদ এক লাখ ৯২ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ৩১ হাজার ৫০০ টাকাসহ মোট ১২ লাখ ৯৩ হাজার ৫০০ টাকার মালামাল ডাকাতি করে।

এ ঘটনায় মো. শরিফুল ইসলাম মাগুরা জেলার মহম্মদপুর থানায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন ডাকাতের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেন। মহম্মদপুর থানার অনুরোধের প্রেক্ষিতে র‌্যাব ৪-এর একটি আভিযানিক দল ডাকাত দলের সর্দার মো. জুয়েলকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com