ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

১১২টি সিমসহ অনলাইন জুয়ারী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

নীলফামারীতে ১১২টি মোবাইল সিমসহ মিঠু চন্দ্র রায় (২৮) নামের এক অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৮ মে) ভোরে তাকে জলঢাকা উপজেলার কৈমারী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। মিঠু ওই উপজেলার দক্ষিণ চেরেঙ্গা গ্রামের দিনেশ চন্দ্র রায়ের ছেলে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের ১১২টি সিম, দুটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, একটি পেনড্রাইভ এবং একটি হেডফোনসহ জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন পিন নম্বর উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, মিঠু দীর্ঘদিন ধরে বিভিন্ন অপারেটরের সিম ও অ্যাপ ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। তিনি সাধারণ মানুষকে প্রলোভিত করে অনলাইন জুয়া এবং বিকাশ, নগদসহ বিভিন্ন অনলাইন লেনদেনের মাধ্যমে টাকা আদায় করতেন। এমন অভিযোগে অভিযান চালিয়ে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে জলঢাকা থানায় মামলা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

১১২টি সিমসহ অনলাইন জুয়ারী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫