ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আদালতের সামনে অবস্থান

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচনের ফলাফল বাতিল করে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে জেলা ও দায়রা জজ আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এর আগে নগরীতে গণমিছিল বের করা হয়।

রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সকালে ৩০টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সদর রোডে জড়ো হয় ইসলামী ‍আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম করে শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন সেরনিয়াবাতকে মেয়র ঘোষণা দেওয়া হয়। কিন্তু ওই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ফয়জুল করিম মেয়র নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে জনগণের সরকার দেশ পরিচালনায় থাকায় তারা সুষ্ঠু বিচারের আশায় মামলা দায়ের করেছেন। সেখান থেকে ফয়জুল করিমকে মেয়র হিসেবে ঘোষণার দাবি জানান তারা।

টাউন হলের সামনে থেকে বের হওয়া গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটে অবস্থান নেন তারা। বিক্ষোভকারীরা ফয়জুল করিমকে মেয়র হিসেবে ঘোষণার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে তাদের কর্মসূচি শেষ করেন।

গত ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করিম। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণার আবেদন জানান।

প্রসঙ্গত, ২০২৩ সালে ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পান ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়জুল করিম হাতপাখা প্রতীকে ভোট পেয়েছিলেন ৩৩ হাজার ৮২৮টি। ৫৩ হাজার ভোটের ব্যবধানে ফয়জুল করিম পরাজিত হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আদালতের সামনে অবস্থান

আপডেট সময় ০২:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫