সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

৩৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ২.১৫ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর মিরপুর ১১ থেকে কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ একজন নারী মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার নারীর নাম সাথী আক্তার রিক্তা (২৮)।

ডিএনসি জানায়, গ্রেপ্তার সাথীর স্বামী মো. সানজিদ হোসেনসহ তারা দুজন মিলে ভাড়া বাসায় মাদক কারবারি করে আসছিল। স্বামী-স্ত্রী দুজন প্রায়ই টেকনাফে গিয়ে ইয়াবার বড় চালান সংগ্রহ করে ঢাকা ও আশেপাশের এলাকায় পাইকারী সরবরাহ করে আসছিল।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ডিএনসির দক্ষিণ কার্যালয়ের উপপরিচালক মানজুরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ১৫ এপ্রিল বিকেল ৫টার দিকে এক কোটি দুই লাখ টাকা সমমূল্যের ৩৪ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বামী সানজিদ হোসেন পালিয়ে যান। তাকেও ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছ।

উপপরিচালক মানজুরুল ইসলাম বলেন, ইয়াবার একটি বড় চালান টেকনাফ থেকে ঢাকায় প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১ সড়কের একটি বাসায় অভিযান পরিচালনা করা যায়। অভিযানে ৩৪ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আক্তার রিক্তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার সাথীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা স্বামী-স্ত্রী মিলে ভাড়া ফ্ল্যাট বাসায় মাদক কারবারি করে আসছিলেন। সাথীকে সঙ্গে নিয়ে তার স্বামী সানজিদ প্রায়ই টেকনাফে গিয়ে ইয়াবার বড় চালান সংগ্রহ করে ঢাকা ও আশেপাশের এলাকায় পাইকারী সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তার সাথী ও পলাতক তার স্বামীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইননে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com