ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলি

সিএনএমঃ
রাজধানীর কদমতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। রাজু মল্লিক ওরফে বাধা রাজু (৩৩), ২। মোঃ অন্তর (২৫), ৩। মিজানুর শেখ (৩৫) ও ৪। মোঃ মহসিন (৩৩)। এ সময় তাদের হেফাজত থেকে একটি দা, দুটি সুইচ গিয়ার ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

রবিবার (৬ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৩:৪৫ ঘটিকায় কদমতলী থানাধীন মুরাদপুর ক্যাপ্টেন মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

কদমতলী থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে কদমতলী থানাধীন মুরাদপুর ক্যাপ্টেন মাঠের ভিতর কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কদমতলী থানায় গ্রেফতারকৃতরাসহ পলাতক অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ

আপডেট সময় ০২:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫