ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ হাজার ইয়াবাসহ আটক ৭

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের টেকনাফ উপকূল এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ সাত মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ও র‍্যাব।

শনিবার (২২ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

আটককৃতরা হলেন- সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), আব্দুল্লাহ (২০), রিয়াজ উদ্দীন (১৯), আব্দুল মান্নান (২৫), কামাল হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (২৯)। তারা সবাই টেকনাফের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরের দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ শাহপরীর দ্বীপ স্টেশন ও র‍্যাব-১৫, সিপিসি-১ এর যৌথ অভিযানে টেকনাফের সমুদ্র উপকূল এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করা হয়। ইঞ্জিন রুমের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় সাত মাদক কারবারিকে আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৪০ হাজার ইয়াবাসহ আটক ৭

আপডেট সময় ১০:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫