শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

শহীদের রক্তের সঙ্গে বেইমানি হয় এমন কাজ কেউ যেন না করি

  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৭.৪৪ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

শহীদদের নিয়ে আমাদের রাজনীতির প্রয়োজন নেই উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যাদের করার দরকার তারা করুক। সোমবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিজ ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত, পঙ্গু ও শহীদ পরিবারের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শহীদ পরিবারদের জন্য এবারের রমজান একটা ভিন্ন পরিবেশে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পরিবারের সন্তান ছাড়া তাদের ইফতার-সেহরি করতে হচ্ছে। আমাদের শহীদ পরিবারগুলো সেহরি করতে বসে কিন্তু খাবার মুখে যায় না, একইরকম ইফতারের ক্ষেত্রেও হয়।

শহীদ পরিবারগুলো আমাদের পরিবারের সদস্য উল্লেখ করে তিনি বলেন, আমরাও তাদের পরিবারের সদস্য। এবারের ঈদ শহীদ পরিবারের সঙ্গে করবো। নেতাকর্মীদের প্রতিও অনুরোধ সবাই এটা করার চেষ্টা করবেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল বলেন, রাসুল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- আল্লাহর পথে যারা মারা গিয়েছেন তাদের তোমরা মৃত বল না। নতুনভাবে আমাদের দেশে স্বাধীনতা এনে দিতে যারা শহীদ হয়েছেন তারা শহীদ। আজ আমরা শহীদ পরিবার ও যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের মেহমানদারির সুযোগ পেয়ে আনন্দিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com