ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শত বছরের পুরানো কবরস্থানের জায়গায় ভবন নির্মাণের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে
সিএনএম প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে শত বছরের পুরাতন একটি কবরস্থানের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর মৌজার দৌলদ গাজী কবরস্থানের ওয়াকফকৃত ভূমিতে মাছিমপুর গ্রামের বাসিন্দা মৃত ছায়েদ আলীর ছেলে লিলু মিয়া(৬০) নামে এক ব্যক্তি এ ভবন নির্মাণ কাজ করছেন বলে অভিযোগ তুলেছেন একই গ্রামের বাসিন্দা খোকন মিয়া।
দৌলদ গাজী কবরস্থানের সম্পত্তি হিসেবে মালিকানা দাবি করে মাছিমপুর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে খোকন মিয়া অভিযোগ তুলে সাংবাদিদের জানান, এইটা ১০০বছরের পুরানো একটি কবরস্থান। মাছিমপুর মৌজার বিএস ৮৯ ও বিএস ২২৫২ নং খতিয়ান ভুক্ত ৩১৫৭দাগে ১৪শতক ভূমি কবরস্থানের নামে ওয়াকফকৃত সম্পত্তি যাহার আরএস ৩৪৮নং খতিয়ান এবং সিএস ২৪৬নং খতিয়ানে কবরস্থান হিসেবে উল্লেখ করা আছে। কিন্তু এই ভূমিতে লিলু মিয়া তার স্ত্রী ফাতেমা খাতুন এর নামে নাল ভূমি হিসেবে দলিল সৃজন করে মালিকানা দাবি করে জোরপূর্বক পাকা ভবন নির্মাণ করছে। যা আমাদের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে বড় ধরনের আঘাত করে। তদন্ত সাপেক্ষে এসব হীন কাজ বন্ধ করে শতবছরের এ কবরস্থানের ঐতিহ্য এবং পবিত্রতা রক্ষায় প্রশাসনের নিকট সহযোগিতা সহ সুবিচার কামনা করছি আমরা।
অভিযোগ সম্পর্কে লিলু মিয়া বলেন, আমি এ জায়গা প্রিয়েমশন করে ০.৭৫ পয়েন্ট এনেছি। আমি আমার জায়গার মধ্যেই বিল্ডিং নির্মাণ করছি। আমি বিল্ডিং একর ছাদের কাজ শুরু করার জন্য মালামাল এনে প্রস্তুত করলে এর আগের দিন রাত্রে তারা আমার বিল্ডিং এর ছাদের মালামালে আগুন লাগিয়ে দিয়েছে। কারা আগুন লাগিয়েছে জানতে চাইলে তিনি বলেন, খোকন, মজিবুর, জসিম, কনু, হানিফ, হক্কা তারা লাগিয়েছে। তিনি আরও বলেন, আমার এ জায়গার মধ্যে ৭৫ পয়েন্ট বাদেও আরও পৌনে দুই শতক জায়গা আমার স্ত্রীর নামে রয়েছে। আমি কারও জায়গায় ভবন নির্মাণ করছি না।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শত বছরের পুরানো কবরস্থানের জায়গায় ভবন নির্মাণের অভিযোগ

আপডেট সময় ০৫:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪