ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

‘এক পায়ে বাংলা জয় করব, দুই পায়ে দিল্লি’

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • ৫১৩ বার পড়া হয়েছে

‘এক পায়ে বাংলা জয় করব, দুই পায়ে দিল্লি’

সিএনএম ২৪ডটকমঃ

পশ্চিমবঙ্গ জয় করে দিল্লির ক্ষমতায়ও বসবে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী জনসভা থেকে এমন চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘এক পায়ে বাংলা জয় করব, দুই পায়ে দিল্লি।’

সোমবার (৫ এপ্রিল) পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া এবং চণ্ডীতলার সভা থেকে এমন কথা বলেন মমতা।

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে মার্চে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশ জোরালো প্রচার চালাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। একইভাবে বাংলার ক্ষমতা দখলে রাখতে পুরোদমে প্রচার চালাচ্ছে তৃণমূল। প্রতিদিনই একাধিক সভা করছেন তৃণমূল প্রধান। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তিনি।

মমতার ভাষ্য, ‘আমি যেখানে দাঁড়াব, সেখানেই জিতব।’

এদিন বিজেপিকে দিল্লি থেকে সরানোর ডাক দিয়ে মমতা বলেন, ‘এক পায়ে বাংলা জয় করব, দু’পায়ে দিল্লি। বিজেপিকে বাংলা ও দিল্লি থেকে সরাতে তৃণমূলই একমাত্র ভরসা।’

এদিনের জনসভা থেকে বিজেপিকে আক্রমণের পাশাপাশি আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকিকেও ‘গাদ্দার’ বলে কটাক্ষ করেন তিনি। আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, ‘বাংলার সংখ্যালঘু ভোট কোনোদিনও ভাগ হবে না। কারণ, সব সংখ্যালঘু ভোট পড়বে তৃণমূলে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

‘এক পায়ে বাংলা জয় করব, দুই পায়ে দিল্লি’

আপডেট সময় ০১:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১