ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপন্ন উল্লুকসহ পাচারকারীকে গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ৩৫৪২ বার পড়া হয়েছে

এনএম প্রতিবেদক:

কুমিল্লায় পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় একটি মহাবিপন্ন উল্লুকসহ পাচারকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। রোববার গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে হোটেল গ্রীন ভিউতে অভিযান চালিয়ে যাত্রীবাহি বাস থেকে উল্লুকটিকে উদ্ধার ও পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জুয়েল রহমান সোহেল (২৭)। তার বাড়ি খুলনা সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের হাফিজনগর এলাকায়।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুরিশ সুপার রাজন কুমার দাস।
তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)এর রাজন কুমার দাসের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেস বড়ুয়া তার একটি দল নিয়ে অভিযান পরিচালনা করে। পরে মঙ্গলবার দুপুরে গ্রেফতার সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। উল্লুকটিকে বনবিভাগের হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বিপন্ন উল্লুকসহ পাচারকারীকে গ্রেফতার

আপডেট সময় ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২