ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে ছাত্রলীগের ‘চণ্ডীরূপ’ দেখবে

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • ৩১৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন ছাত্রদল ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীল ও শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে ছাত্রলীগের ‘চণ্ডীরূপ’ দেখবে বলে হুশিয়ারি দিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতায় ঢাবি ছাত্রলীগের গৃহীত কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি দেন।

সনজিত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়। সব ছাত্র সংগঠন কাজ করবে এটিই স্বাভাবিক। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার যে সার্বিক পরিস্থিতি সেটিকে কেউ ব্যহত করলে ঢাবি ছাত্রলীগ তাদের প্রতিহত করবে। এ ক্ষেত্রে ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সত্য-সুন্দর-ন্যায়ের প্রতি দায়বদ্ধ এই ক্যাম্পাসে মেধাভিত্তিক প্রতিযোগিতার অসাধারণ আবহ তৈরি হয়। তারুণ্যের এই উৎসবকে মুখরিত, নান্দনিক, সহজ ও সুপরিকল্পিত করতে বদ্ধ পরিকর ঢাবি ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিভিন্ন হল ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘ক’, ‘খ’, ‘গ’ এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে গত বছরের মতো এবারো ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদল শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে ছাত্রলীগের ‘চণ্ডীরূপ’ দেখবে

আপডেট সময় ০৪:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২