ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির বিপক্ষে গোলে ব্রাজিল-স্মৃতি ফেরালেন ডি মারিয়া

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • ৩০১ বার পড়া হয়েছে

প্রায় ১১ মাসের এদিক ওদিক। সেই মঞ্চ ছিল ফাইনাল, এবারও। আনহেল ডি মারিয়া গোল করলেন দুটোতেই। আর্জেন্টিনাও জিতল দুটো শিরোপা। মিল এখানেই শেষ নয়। ইতালির বিপক্ষে গত রাতে যে গোলটা করেছেন তিনি, সেটার ধরন আর্জেন্টিনার ব্রাজিল বধের স্মৃতিও ফিরিয়ে এনেছে রীতিমতো!

সেই কোপা আমেরিকা ফাইনালের প্রায় ১১ মাস পর আরও এক ‘ফাইনালে’ নেমেছিল আর্জেন্টিনা। প্রতিপক্ষ ছিল ইতালি। কোচ লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা শুরু থেকেই ছিল সপ্রতিভ, ডি মারিয়াও। মাঝে একটু খেই হারালেও প্রথম গোলের পর ম্যাচের চালকের আসনে চলে আসে দলটি।

গোলের বিল্ড আপ যেমনই হোক, ডি মারিয়া যেভাবে ফিনিশ করেছেন, সেটাও মূলত ফিরিয়ে এনেছে ব্রাজিল ম্যাচের স্মৃতি। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জড়িয়েছেন জালে, কোপা আমেরিকার ফাইনালেও তো এমনই করেছিলেন! সেদিন মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের বাড়ানো বলটা গোলরক্ষক এডারসনের মাথার ওপর দিয়ে জালে পাঠান ডি মারিয়া। মিল অবশ্য এখানেই শেষ নয়, সে গোলের মতো গত রাতের গোলও এসেছে ডান পাশ থেকে!

ফিনালিসিমা আর কোপার আগেও আর্জেন্টিনার আরও এক ফাইনালে গোল আছে ডি মারিয়ার নামের পাশে। ২০০৮ সালের অলিম্পিক ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির বাড়ানো পাস থেকে গোল করেন তিনি।

আর্জেন্টিনার ফাইনাল আর ডি মারিয়ার চিপ করা গোল তবে সমার্থক!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ইতালির বিপক্ষে গোলে ব্রাজিল-স্মৃতি ফেরালেন ডি মারিয়া

আপডেট সময় ১০:১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২